ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টির ফাঁদে দেশ, ফাঁকা রাজধানী

আগামী বৃহস্পতিবার ছুটি পেলেই মিলছে টানা পাঁচদিনের ছুটি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী, সাপ্তাহিক ছুটি ও ইদে মিলাদুন্নবি মিলিয়ে এই লম্বা ছুটি। এরই মধ্যে শহর ছেড়ে ঘরমুখো মানুষ। রাজধানীতে নেই সেই চিরাচেনা যানজট।


বুধবার (৫ অক্টোবর) শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনের শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে এদিন।


দিনটিতে সরকারি ছুটি থাকায় ব্যাংক, পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।


এতে রাজধানী রাজপথে নেই গাড়ির চাপ। নগরবাসীর ছুটি থাকায় গণপরিবহন শ্রমিকরাও চলে গেছেন ছুটিতে। এতে সড়কে গাড়ির সংখ্যা অনেক কম। স্বাভাবিকভাবেই ঢাকায় ট্রাফিক পুলিশ সদস্যরা অন্যান্য দিনের তুলনায় অনেকটা স্বস্তিতে রয়েছেন। আর যেসব গণপরিবহন চলছে, সেগুলোতে অর্ধেকের বেশি আসন ফাঁকা দেখা গেছে।


এক বাসচালক বলেন, রাস্তায় যাত্রী নেই। দুপুর ১২টা পর্যন্ত দুই থেকে ৩০০ টাকার ভাড়া উঠেছে।


এক রিকশাচালক বলেন, ছুটির দিন রাস্তায় যাত্রী নেই। এখন পর্যন্ত ভাড়া পেয়েছি ৬০ থেকে ৭০ টাকা।


বৃহস্পতিবার (৬ অক্টোবর) কোনো ছুটি নেই। তবে অনেকেই এদিন ঐচ্ছিক ছুটি নিয়ে প্রিয়জনদের সঙ্গে ঢাকার বাইরে বেড়াতে চলে গেছেন। কারণ পরের দুইদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।


রবিবার (৯ অক্টোবর) ইদে মিলাদুন্নবির ছুটি। সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে দেশ।


আর এ সুযোগ কাজে লাগাতে মঙ্গলবার সন্ধ্যা ও রাতে ঢাকা ছেড়েছেন অনেক মানুষ। এ জন্য রাজধানীর বাসস্টেশন, রেলস্টেশন, লঞ্চঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো।

ads
ads
ads

Our Facebook Page

↑